About this event
“সাহিত্য জীবনের কথা যতটা বলে
অনেক সময় জীবন নিজে ততটা বলে উঠতে পারেনা”
বিনায়ক বন্দোপাধ্যায় – ৮ই মে ২০২২
আনন্দধারা রীডার্স ফোরাম এর সদস্যদের সাথে আলোচনা প্রসঙ্গে উবাচ
—————————————————————————
আনন্দধারা রজতজয়ন্তী বর্ষ (১৯৯৭ – ২০২২) উদযাপন শুরু অষ্ট্রেলীয়াতে ~
সময় এবং পরিস্থিতির সাথে তাল মিলিয়ে
“বিনায়ক সাহিত্য সন্ধ্যা” – ফেসবুক লাইভ
রবিবার ৫ই জুন ২০২২,
বিকেল ৪টে থেকে ৬টা (সিডনী সময়)
দুপুর ১১ঃ৩০ থেকে ১ঃ৩০ (ভারতীয় সময়)
দুপুর ১২ঃ০০ থেকে ২ঃ০০ (বাংলাদেশ সময়)
♦♦♦
প্রখ্যাত কবি সাহিত্যিক শ্রী বিনায়ক বন্দোপাধ্যায় ���র সঙ্গে একটি মনোজ্ঞ সাহিত্য আলোচনার আসরে অংশ নেবেন আনন্দধারা রীডার্স ফোরাম এর সদস্যবৃন্দ এবং অষ্ট্রেলিয়া, ভারতবর্ষ, বাংলাদেশ ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা সাহিত্যপ্রেমী মানুষ !
এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের যোগদানের মাধ্যমেই হবে আনন্দধারা’র রজতজয়ন্তী বর্ষ উদযাপন এর শুভারম্ভ !
আগামী দিনে বর্ষব্যাপী কিছু অনুষ্ঠানের আয়োজন আমরা করব বিগত ২৫ বছরে আনন্দধারা’র বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মকান্ডের দর্শক, শ্রোতা এবং কুশীলবদের প্রত্যক্ষ, পরোক্ষ এবং অপার্থিব অংশগ্রহণে ! আনন্দধারা’র সেই অনুষ্ঠানমালিকায় অংশ নেবেন অষ্ট্রেলীয়���, ভারতবর্ষ, বাংলাদেশ, ব্রিটেন, আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের আগ্রহী মানুষ ! আপনারা যারা আগামীদিনের আনন্দধারা অনুষ্ঠানমালিকায় অংশ নিতে ইচ্ছুক দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন !
ধন্যবাদ ও শুভেচ্ছাসহ
শ্রীমন্ত মুখার্জী
২রা জুন ২০২২, সিডনী
আনন্দধারা রীডার্স ফোরাম এর পক্ষ থেকে
This event has already taken place.
Photo Gallery 15 photos
Every photograph from this post, kept like an album — select any photo to open the full-screen viewer.
Video Gallery 1 video
The video from this post — select play to watch it right here.

